নিজস্ব প্রতিবেদক | ০১:১৬ এএম, ২০২৩-০৩-০২
একজন সত্তুরোর্ধ মা; বয়সের ভারে কিছুটা বিকারগ্রস্ত, তিনি কিভাবে রাঙামাটি এসে পড়েছেন জানেন না। ঠিকমতো কথাও বলতে পারেন না। এই বৃদ্ধাকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাঙামাটি শহরের তবলছড়ি বিএডিসি এলাকায় পাকা রাস্তার উপর পড়ে থাকতে দেখে নিজেদের হেফাজতে নিয়ে আসে পুলিশ। তাকে খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থির করা গেলেও তিনি কিছুই বলতে পারছিলেন না।
পরে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বুদ্ধি করে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুড়ির ছবিসহ প্রচার করে দেন আত্মীয় স্বজনের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে। এ ছাড়া তিনি পুলিশের বিভিন্ন পর্যায়ে খবরটি ছড়িয়ে দেন।
অবশেষে বুধবার বৃদ্ধার সন্তান আমীর হোসেন মায়ের খবর জানতে পেরে চট্টগ্রাম থেকে রাঙামাটি ছুটে আসেন। পরম মমতাময়ী মাকে বুঝে নেন পুলিশের কাছ থেকে। পাশাপাশি কৃতজ্ঞতা জানান পুলিশকেও। তিনি জানান, তার মায়ের মানুসিক ভারসাম্য কিছুটা কমে যাওয়ায় কখন কিভাবে তিনি রাঙামাটি এসে পৌঁছেছেন তারা জানতেন না।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited